Advertise top
বাংলাদেশ

বরিশাল বিভাগ পেল ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৩ পিএম    

বরিশাল বিভাগ পেল ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী
প্রতীকী ছবি

বরিশাল বিভাগ থেকে পাঁচজন সংসদ সদস্য নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী এদের মধ্যে ২ জন পূর্ণ মন্ত্রী এবং ৩ জন প্রতিমন্ত্রী। 

 

বরিশাল বিভাগ থেকে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব ভোলার হাফিজ উদ্দিন আহমেদ এবং বরিশালের জহির উদ্দিন স্বপন। তাদের অভিজ্ঞতার পাশাপাশি তরুণ ও উদীয়মান নেতাদের সমন্বয়ে এই প্যানেল গঠন করা হয়েছে।

 

হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

জহির উদ্দিন স্বপন  পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়।

 

প্রতিমন্ত্রী হিসেবে এই বিভাগ থেকে স্থান পেয়েছেন পিরোজপুরের আহমদ সোহেল মঞ্জুর,  বরিশালের রাজিব আহসান এবং  পটুয়াখালীর নুরুল হক নুর। এর মধ্যে নুরুল হক নুর যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে মন্ত্রিসভায় স্থান পেয়ে বিশেষ নজর কেড়েছেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal