Advertise top
নির্বাচন

বরিশালের ৬ আসনে ১৩ দল ৩৬ প্রার্থী ভোট পেলেন কারা কত

বরিশাল নিউজ

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫২ পিএম       

বরিশালের ৬ আসনে ১৩ দল – প্রার্থী ভোট পেলেন কারা কত
নির্বাচন ২০২৬ বরিশাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। এরমধ্যে বরিশাল জেলার ৬টি আসনে অংশ নিয়েছে ১৩টি রাজনৈতিক দল। এছাড়া অংশ নেন দুইজন স্বতন্ত্র প্রার্থী।

 

এদের মধ্যে সব দল সব আসনে প্রার্থী দেয়নি। শুধুমাত্র বিএনপি এবং ইসলামি আন্দোলন জেলার ৬টি আসনেই প্রার্থী দিয়ে প্রথম স্থানে আছে।  

 

দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ জামায়াত ইসলাম। তারা প্রার্থী দিয়েছে চারটি আসনে। এছাড়া একটি আসন দিয়েছে জোটের এবি পার্টিকে। জেলার গুরুত্বপূর্ন বরিশাল-৫ (সদর) আসনে জামায়াত প্রার্থী প্রত্যাহার করে ইসলামি আন্দোলন বাংলাদেশকে সমর্থন দেয়।

 

 

৬ আসনে প্রার্থী দিয়ে সবচেয়ে বেশি ভোট পেয়েছে বিএনপি ধানের শীষ মার্কায় ভোট পেয়েছে ৬ লাখ ৬৮ হাজার ৭৪৯টি। এরপরই জামায়াত ইসলাম দাঁড়িপাল্লা মার্কায় ভোট পেয়েছে ২ লাখ ৫১ হাজার১৭টি। এরসাথে তাদের জোট প্রার্থী ঈগল মার্কায় ভোট পেয়েছেন ৬১ হাজার ১৯২ ভোট।  সব আসনে প্রার্থী দিয়েও ইসলামি আন্দোলন হাতপাখা মার্কায় ভোট পেয়েছে এক লাখ ৯০ হাজার ১৩৫টি।

 

তৃতীয় স্থানে আছে জাতীয় পার্টি (এরশাদ) এবং গণঅধিকার পরিষদ। তারা প্রার্থী দিয়েছে তিনটি করে আসনে। মোট ভোট পেয়েছে লাঙ্গল ১৬ হাজার ২৯২টি , গণঅধিকার পরিষদ এক হাজার ৬৯৯ ভোট।

 

চতুর্থ স্থানে আছে জেপি (মঞ্জু), জাসদ, এনপিপি, বাসদ প্রার্থী দিয়েছে দুইটি করে আসনে। জেপি (মঞ্জু) মোট ভোট পেয়েছে ৪ হাজার ৬৫ ভোট, জাসদ ৪৬৯ ভোট, এনপিপি ৬৭৯ ভোট এবং বাসদ পেয়েছে ২২ হাজার ৭০০ ভোট।

 

এরমদ্যে জেলার একমাত্র নারী প্রার্থী বাসদের ডা. মনীষা চক্রবর্তী বরিশাল ৫ আসন থেকে পেয়েছেন ২২ হাজার ৪৮৬ ভোট , বাসদের আরেক প্রার্থী পেয়েছেন ২১৪ ভোট ।

পঞ্চম স্থানে আছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ মুসলিম লীগ ও মুক্তিজোট। তারা একটি করে আসনে প্রার্থী দিয়েছে।

 

 বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) পেয়েছে ৩০০ ভোট। বাংলাদেশ মুসলিম লীগ ভোট পেয়েছে ২৪৪টি এবং মুক্তিজোট পেয়েছে ৪১৩ ভোট।

 

 

স্বতন্ত্র হিসেবে বিএনপির বিদ্রোহী প্রার্থী পেয়েছেন ৪৪ হাজার ১৮৮ ভোট এবং অপরজন ৩৬৬ ভোট।  


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal