Advertise top
নির্বাচন

বরিশালের ৬টি আসনে বিজয়ী বিএনপি নিকটতম যে দল

বরিশাল নিউজ

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৬ এএম       

বরিশালের ৬টি আসনে বিজয়ী বিএনপি
২০২৬ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালে বিজয়ী বিএনপি

বরিশাল জেলার ৬টি আসনে ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো: খায়রুল আলম সুমন। বরিশাল জেলার এই ছয় আসনে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতায় নিকটতম অবস্থানে আছে জামায়াত ইসলাম। এই দলটি ছয়টির মধ্যে চারটিতে দ্বিতীয় অবস্থানে আছে। এছাড়া ইসলামি আন্দোলন বাংলাদেশ ও এবি পার্টি একটি করে স্থানে বিএনপির নিকটতম অবস্থানে আছে ।

 

বিজয়ী এবং নিকটতম প্রতিদ্বন্দ্বিরা হলেন:

বরিশাল- ১ আসন

গৌরনদী- আগৈলঝাড়া : বিএনপির জহির উদ্দিন স্বপন ৯৯ হাজার ৪১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নিকটতম জামায়াত ইসলামের হাফেজ কামরুল ইসলাম খান ভোট পেয়েছেন ৪৫ হাজার ১৪০।

 

বরিশাল- ২ আসন

উজিরপুর- বানারীপাড়া: বিএনপির সরফুদ্দিন আহমেদ সান্টু  ৫৩ , ৪৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নিকটতম জামায়াত ইসলামের আব্দুল মান্নান ভোট পেয়েছেন- ৩২, ৩৮টি।

 

বরিশাল- ৩ আসন

বাবুগজ্ঞ- মুলাদী:  বিএনপি- জয়নুল আবেদীন-৮০,৯৩০ ভোট।

এবি পার্টি আসাদুজ্জামান ফুয়াদ-৬১, ১৯২ ভোট।

 

বরিশাল- ৪ আসন

হিজলা- মেহেন্দীগজ্ঞ: বিএনপির রাজিব আহসান- ১,২৮, ৩২২ ভোট।

জামায়াত ইসলামীর মাওলানা আবদুল জব্বার- ৭৪,৬৮৪ ভোট।

 

বরিশাল- ৫ আসন

বরিশাল সদর: বিএনপির মজিবর রহমান সারওয়ার ১,৩৫,১৪৬ ভোট।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সৈয়দ মো. ফয়জুল করীম  - ৯৫০৪৪ ভোট।

 

বরিশাল- ৬ আসন

বাকেরগজ্ঞ: বিএনপির আবুল হোসেন- ৮২,২১৭ ভোট।

জামায়াতের মো: মাহমুদুন্নবী-৭৪,৬৮৪ ভোট


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal