Advertise top
নির্বাচন

প্রার্থীর বাড়ীর কাছে কেন্দ্রে ভোটের পরিবেশ দেখা যায়

বরিশাল নিউজ

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৫ পিএম    

প্রার্থীর বাড়ীর কাছে কেন্দ্রে ভোটের পরিবেশ দেখা যায়
১৬৪ নং সৈয়দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিচ্ছেন ধানের শীষের প্রার্থী। ছবি: বরিশাল নিউজ

নগরীর পশ্চিম কাউনিয়ার লাকুটিয়া সড়কে বাস করেন ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সারওয়ার। তার বাড়ীর কাছের দুটি কেন্দ্র। একটিতে নারী ভোটার , অন্যটিতে পুরুষ ভোটার। এই  দুই কেন্দ্রে  কর্মীদের আনাগোনা ছিল বেশি। এ কারনে সেখানে ভোটের একটি পরিবেশ দেখা গেছে।  বেলা সোয়া ১১ টার দিকে সৈয়দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন প্রার্থী নিজে। 

 

 

এর আগে প্রিজাইডিং অফিসার মো: সাইদুল ইসলাম জানান সকাল  সাড়ে ১০টায় ভোট প্রদানের হার ছিল ১৯.৪০% ।

 

এই কেন্দ্রে ভোটার দুই হাজার ৫৫১ জন। ৬টি বুথ নিয়ে হিমশিম খেতে হয় প্রিজাইডিং অফিসারকে। ছোট রুম, তার উপরে এক রুমে দুটি করেও বুথ বসাতে হয়েছে।

কোন কোন বুথে এজেন্ট ছিল দুই জন। ধানের শীষ আর হাতপাখা।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal