Advertise top
নির্বাচন

ডা. মনিষা সব বুথে এজেন্ট দিতে পারেননি

বরিশাল নিউজ

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম       

ডা. মনিষা সব বুথে এজেন্ট দিতে পারেননি
চৈতন্য স্কুল কেন্দ্রে ভোট দিচ্ছেন বাসদ প্রার্থী ডা. মনিষা চক্রবর্তী। ছবি: বরিশাল নিউজ

চৈতন্য স্কুল কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৫৭৪ জন। এদের মধ্যে নারী ভোটার এক হাজার ৩৮৩, পুরুষ ভোটার এক হাজার ১৯১জন। এদের জন্য নয়টি বুথ স্থাপন করা হয়েছে।  পুরুষ বুথ ৬টি, নারী বুথ ৩টি।

 

নারী বুথগুলোতে প্রথম সোয়া ঘন্টায় ৫২ জন ভোট প্রদান করেন। নারী মুরুষ সব মিলিয়ে দেড় ঘন্টায় ১২৪ জন ভোট দিয়েছেন বলে জানান প্রিজাইডিং অফিসার শহিদুল ইসলাম।

 

এই কেন্দ্রে সকাল ৯টা পরপরই ভোট দেন বাসদ প্রার্থী ডা. মনিষা চক্রবর্তী। ভোট দিয়ে তিনি সাংবাদিকদের কাছে বলেন, তিনি সব কেন্দ্রে এজেন্ট দিয়েছেন, তবে সব বুথে দিতে পারেননি জানিয়ে অভিযোগ করেন, এজেন্টদের বুথে ঢোকা নিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে। গতরাতে পেশিশক্তি মহড়া দিয়েছে। তার এজেন্টদের কেন্দ্রে না যেতে হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে জানিয়ে ডা. মনিষা বলেন তারা আশ্বাস দিয়েছেন। আমি অপেক্ষা করছি।  তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়বে বলে তার আশা। আর ভোটার বাড়লে পরিস্থিতি ভালো হবে বলে তার ধারনা।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal