Advertise top
নির্বাচন

আধাঘন্টা দেরীতে ভোট শুরু  সরকারি মহিলা কলেজে

বরিশাল নিউজ

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৮ পিএম       

আধাঘন্টা দেরীতে ভোট শুরু  সরকারি মহিলা কলেজে
বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে নির্বাহী ম্যাজিস্ট্রেট। ছবি: বরিশাল নিউজ

আধাঘন্টা দেরীতে ভোট শুরু  সরকারি মহিলা কলেজে

 

নগরীর সাংবাদিক মাইনুল হাসান সড়কের বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ভোটগ্রহন শুরু হয় ৩০মিনিট পরে। কাগজপত্রের ঝামেলা মিটাতে অনেককে রুমে রুমে ছুটাছুটি করতে দেখা গেছে। এতে আরো ৪৫ মিনিট লেগে যায়।  এসময় কেন্দ্র পরিদর্শনে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাথে বিজিবি সদস্যরা।

 

ওই কেন্দ্রের ২ নং বুথের সহকারি প্রিজাইডিং অফিসার বললেন, এজেন্ট না আসায় তারা ভোটের বাক্স বন্ধ করতেও পারছেন না। কারন এজেন্টারা বাক্স চেক করার পরেই বাক্স বন্ধ করার নিয়ম।

 

 সরকারি মহিলা কলেজ কেন্দ্রে সাতটি বুথ। ভোটের সময় শুরু হওয়ার সাথে সাথে সবকটি বুথে হাতপাখা প্রার্থীর এজেন্ট দেখা গেছে। মই মার্কার এজেন্ট সব বুথে ছিলেন না। প্রথম দিকে ধানের শীষের সব এজেন্ট দেখতে পাওয়া যায়নি। এ নিয়ে তাদের সাথে প্রিজাইডিং অফিসারের তর্কাতর্কি করতে দেখা গেছে।  অন্য প্রার্থীর এজেন্টরাও  তখনও আসেননি।

 

সংশ্লিষ্ট ১৭ নং ওয়ার্ডের ধানের শীষের সমন্বয়কারী শাখাওয়াত হোসেন রোমান জানান, এলাকা অনুযায়ী বুথ ভাগ করে তারা এজেন্ট রেডি করেছেন। কিন্তু কর্তৃপক্ষ ভোটার অনুয়ায়ী বুথ করায় তারা সমস্যায় পড়েছেন।

 

প্রিজাইডিং অফিসার মনিরুজ্জামান বললেন, বুথপ্রতি ভোটার সংখ্যা মিলাতে তাদের এই ব্যবস্থা নিতে হয়েছে। এ রকম নিয়মের কথা এজেন্টদের প্রশিক্ষণের সময় বলা হয়েছে। কিন্তু এখন তারা বলছে আমরা এসব জানিনা। পরে একই বুথে ধানের শীষ মার্কার দু’জন করে এজেন্টও দেখা যায়। আবার কয়েকটি বুথে শুধু ধানের শীষ মার্কার এজেন্ট দেখা গেছে। এই কেন্দ্র থেকে হাতপাখার একজন এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, আরেকজনকে ভুয়া এজেন্ট বলে সনাক্ত করা হয়েছে।

 

এই সমস্যার জন্য যারা আগেভাগে ভোট দিতে এসেছিলেন তারা বিরক্তি প্রকাশ করেন।

 

বরিশাল-৫ আসনে মোট প্রার্থী ৬ জন। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিএনপি, ইসলামি আন্দোলন বাংলাদেশ এবং বাসদ।

 

মোট ভোটার পাঁচ লাখ এক হাজার ৩০৩ জন। এদের মধ্যে নারী ভোটার  দুই লাখ ৫০ হাজার ৬১৭ জন।

ভোট কেন্দ্র ১৭৬টি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal