Advertise top
নির্বাচন

জামায়াত নিয়ে শঙ্কায় বরিশাল ৪ আসনের বিএনপি প্রার্থী

বরিশাল নিউজ

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২ পিএম       

জামায়াত নিয়ে শঙ্কায় বরিশাল ৪ আসনের বিএনপি প্রার্থী
বরিশাল-৪ আসনে বিএনপির প্রার্থী রাজীব আহসান এর সংবাদ সম্মেলন

বরিশাল-৪ আসনে বিএনপির প্রার্থী রাজীব আহসান তার আসনে জামায়াত ইসলামের বহিরাগত কর্মী ও সন্ত্রাসীদের আনাগোনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

 

বরিশাল প্রেসক্লাবে আজ বুধবার সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি।

 

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেন, “বিষয়টি রিটার্নিং কর্মকর্তার কাছে জানানো হয়েছে। পুলিশ ও প্রশাসন, বিশেষ করে সিভিল প্রশাসনে যারা রয়েছেন বিষয়টি সিরিয়াসলি দেখবেন সেই অনুরোধ রাখছি।”

 

ধানের শীষের প্রার্থী বলেন, “রিটার্নিং কর্মকর্তা আশ্বস্ত করেছেন। আমরাও আশ্বস্ত হতে চাই, বিষয়টি নিয়ে কী অ্যাকশন নেওয়া হয়, তা পর্যবেক্ষণ করব।”


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal