Advertise top
নির্বাচন

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী কার্যালয়ে হামলা

বরিশাল নিউজ

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ পিএম    

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী কার্যালয়ে হামলা
বরিশাল-৩ আসনের বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী কার্যালয়ে হামলা

বরিশাল-৩ আসনের বাবুগঞ্জে জামায়াত সমর্থিত ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ভুইয়া ফুয়াদের নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ করেছেন প্রার্থী নিজে। বুধবার বেলা ১১টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় এই ঘটনা ঘটে।

 

ব্যারিস্টার ফুয়াদ বলেন, স্থানীয় বিএনপির কতিপয় সন্ত্রাসী এ হামলা চালিয়েছে। ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে বলে জানিয়েছেন ওই প্রার্থী।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ৯টি মটরিসাইকেলে করে ২০ থেকে ২৫ জন বাবুগঞ্জ উপজেলার মাধপপাশা বাজার সংলগ্ন এবি পার্টির নির্বাচনী কার্যালয়ে অতর্কিতে হামলা চালায়। এ সময় তারা অফিসের আদবাবপত্র ভাঙচুর ও সেখা থাকা লিফলেট ক্ষতি করে চলে যায়।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal