Advertise top
নির্বাচন

লক্ষাধিক টাকা ও ধানের শীষের স্লিপসহ ২ বিএনপি কর্মী আটক

বরিশাল নিউজ

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৩ পিএম    

লক্ষাধিক টাকা ও ধানের শীষের স্লিপসহ ২ বিএনপি কর্মী আটক
বাবুগঞ্জে প্রতীকের স্লিপসহ টাকা উদ্ধার।

বরিশালের বাবুগঞ্জে একলাখ  দুই হাজার টাকাসহ মোটরসাইকেল আরোহী দুই জনকে আটক করেছে সেনাবাহিনী। উপজেলার মাধবপাশা এলাকায় বুধবার বাবুগঞ্জ আর্মি ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে টাকা ও ধানের শীষ প্রার্থীর ভোটার স্লিপ উদ্ধার করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন হুমায়ুন গাজী এবং এনায়েত কাজী। তারা নিজেদের বিএনপি কর্মী পরিচয় দেন বলে জানা গেছে।

 

সেনাবাহিনী সূত্র জানায়, মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তিকে আটকের পর তল্লাশি করে ওই টাকা ও ভোটার স্লিপ পাওয়া যায়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের বিএনপি কর্মী হিসেবে পরিচয় দেন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal