Advertise top
নির্বাচন

ভোটের দিনে যে গাড়ী চলবে, চলবে না

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৫ পিএম       

ভোটের দিনে যে ৫ গাড়ী চলবে, চলবে না
জাতীয় সংসদ নির্বাচন ২০২৬- চলবে না এই পাঁচ গাড়ী

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত চলবে না ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক । নির্বাচন কমিশনের (ইসি) প্রজ্ঞাপনে এই অস্থায়ী নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।

 

তবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

 

এছাড়াও আত্মীয়-স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর হতে যাত্রী বা আত্মীয়-স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়-স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন (টিকেট বা অনুরূপ প্রমাণ প্রদর্শন) এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যেকোনো যানবাহনের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

 

এর সঙ্গে মোটরসাইকেলের ইপর দেওয়া হয়েছে বিশেষ নিষেধাজ্ঞা।  ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

 

চিঠিতে বলা হয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী এজেন্টের জন্য (যথাযথ নিয়োগপত্র/পরিচয়পত্র থাকা সাপেক্ষে) একটি গাড়ি (জিপ, কার, মাইক্রোবাস ইত্যাদি ছোট আকৃতির যানবাহন) রিটার্নিং অফিসারের অনুমোদন ও গাড়িতে স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলাচলের অনুমতি পাবে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal