Advertise top
বাংলাদেশ

 বিআরটিসির সিদ্ধান্ত পাল্টে গেল

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৯ এএম       

 বিআরটিসির সিদ্ধান্ত পাল্টে গেল

 

যাত্রীবাহী বাস চালানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি)।

রবিবার দুপুরে সিদ্ধান্ত নিয়ে রাতে সিদ্ধান্ত পাল্টানোর কথা জানালেন বিআরটিসি চেয়ারম্যান ।

 

তিনি বলেন, এক্সপ্রেসওয়েতে বাস কোনদিক থেকে উঠবে, কোনদিক থেকে নামবে তা পর্যবেক্ষণ করা প্রয়োজন। এজন্য কিছুটা সময় লাগবে। তাই এখনই এক্সপ্রেসওয়েতে বাস চলাচল শুরু হচ্ছে না।

 

এক্সপ্রেসওয়েতে ওঠা-নামার বিষয়টি পর্যবেক্ষণ করার পরে সড়ক পরবিহন ও সেতুমন্ত্রী এবং সেতু সচিবের সঙ্গে আলোচনা করা বাস চালানোর তারিখ নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

 

এর আগে সোমবার থেকে এক্সপ্রেসওয়েতে বাস চালানোর কথা জানিয়েছিল বিআরটিসি।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal