Advertise top
রাজনীতি

পীরগাছায় জামায়াতের হিন্দু শাখার কমিটি ঘোষণা

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০৮:১৫ পিএম    

পীরগাছায় জামায়াতের হিন্দু শাখার কমিটি ঘোষণা
রংপুরের পীরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হিন্দু সম্প্রদায়কে নিয়ে মতবিনিময় সভা। ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে মির্জাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ভবেশ চন্দ্র বর্মণকে সভাপতি এবং ওষুধ ব্যবসায়ী বিজন চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

উপজেলা জামায়াতের কার্যালয়ে শুক্রবার রাতে হিন্দু সম্প্রদায়কে নিয়ে আলোচনা ও মতবিনিময় সভায় এ কমিটির নাম ঘোষণা করেন সদর ইউনিয়ন শাখা জামায়াতের আমির আব্দুর জব্বার।

 

রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক বলেন, “এভাবে পর্যায়ক্রমে পুরো জেলাতেই হিন্দু শাখা গঠন করা হবে।”

 

কমিটিতে সহ-সভাপতি হিসেবে দেবী চৌধুরানী ডিগ্রি কলেজের প্রদর্শক তাপস চন্দ্র রায়, সহ-সম্পাদক কিসামত ঝিনিয়া, সনাতন সংঘের সভাপতি হিসেবে সুধারঞ্জন বর্মণ ও অর্থ সম্পাদক দেউতি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক প্রভাষ চন্দ্র বর্মণের নাম ঘোষণা করা হয়।

 

মতবিনিময় সভা সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক হাফেজ ইদ্রিস আলী।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মোস্তাক আহমেদ, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক জাকির হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ভবেশ চন্দ্র বর্মণ, ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক হোসাইন আহমেদ প্রমুখ।

সূত্র: অনলাইন মিডিয়া


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal