Advertise top
পিরোজপুর

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

বরিশাল নিউজ, পিরোজপুর

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৮:৩৭ পিএম       

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
মো.জহিরুল ইসলাম রিফাত

পিরোজপুরে প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো.জহিরুল ইসলাম রিফাত (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী মো: সাজিদ হোসেন।

 

পিরোজপুরের বেকুটিয়া নদীর বঙ্গমাতা সেতুর অ্যাপ্রোচ সড়কে সোমবার, পহেলা এপ্রিল বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম রিফাত জেলার ভান্ডারিয়া উপজেলার পৌরসভার পুরাতন স্টিমারঘাট এলাকার বাসিন্দা ও সাবেক সমাজ সেবা কর্মকর্তা হালিম মুন্সির ছেলে। আহত সাজিদ একই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রিয়াজ হোসেনের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই দুই যুবক মোটরসাইকেলে সেতুর কাউখালী প্রান্তে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সাথে তাদের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা চালক ও আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতাল ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিয়ে যায়। সেখানে রিফাতের মৃত্যু হয়।

 

রিফাতের পরিবার সূত্রে জানা গেছে, তিনি সোমবার বিকেলে পিরোজপুর থেকে তার পাসপোর্ট নিয়ে ভান্ডারিয়ায় উদ্দেশে যাওয়ার সময় ব্রিজের অ্যাপ্রোচ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

পিরোজপুর সদর থানা পুলিশের ওসি মো: আশিকুজ্জামান সাংবাদিকদের বলেন, আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হলে সেখানে একজনের মৃত্যু হয়। ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে বলেন তিনি।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal