Advertise top
খেলা

সাকিব দলে থাকা ভাগ্যের ব্যাপার: পোথাস

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০৮:০৭ পিএম    

সাকিব দলে থাকা ভাগ্যের ব্যাপার: পোথাস
বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ নিক পোথাস।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে দলে ফিরছেন সাকিব। শনিবার চট্টগ্রামে দেখা যাবে সাকিব আল হাসানকে।  গত বছরের এপ্রিলে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। সাবেক এই টাইগার অধিনায়ক দলে ফেরায় খুশি সহকারী কোচ নিক পোথাস।

 

চট্টগ্রাম টেস্টে চন্ডিকা হাথুরুসিংহে না থাকায় প্রধান কোচের দায়িত্ব সামলাবেন পোথাস। টেস্ট শুরুর আগের দিন আজ শুক্রবার,২৯ মার্চ সংবাদ সম্মেলনে আসেন পোথাস। সাকিবের দলে ফেরা প্রসঙ্গে পোথাস বলেন, 'আমি মনে করি যে কোনো দলে সাকিব থাকা খুবই ভাগ্যের ব্যাপার। আমরা তাকে স্বাগত জানাই। ড্রেসিং রুমে তাকে পাওয়া সবসময়ই দারুণ। তার শক্তি দুর্দান্ত। ছেলেদের শেখার জন্য তার অনেক অভিজ্ঞতা আছে এবং যখনই সাকিব ফিরে আসে, সে দলে অনেক কিছুই দেয়। তাকে দলের চারপাশে পাওয়াটা সত্যিই উপভোগ করি।'

 

সাকিবের ফিটনেস প্রসঙ্গে তিনি আরও বলেন, 'মনে হচ্ছে তার ওজন কমেছে। তিনি অনুশীলন করছেন। বিপিএল ভালো হয়েছে তার। ঢাকা প্রিমিয়ার লিগেও তার শুরুটা ভালো হয়েছে। সে খুশি এবং এটাই আমরা চাই। আমরা তাকে খুশি করতে চাই। তাকে দুর্দান্ত দেখাচ্ছে।'


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal