Advertise top
শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ChemFusion ChemFest 2.0 উদ্বোধন

বরিশাল নিউজ

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৬ পিএম       

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ChemFusion ChemFest 2.0 এর উদ্বোধন
উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছবি: বরিশাল নিউজ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বুধবার, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ChemFusion ChemFest 2.0 এর ফাইনাল রাউন্ড। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া। 

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের পৃষ্ঠপোষকতায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশের কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

রঙের প্রাচুর্য থেকে তুষার কনার সৌন্দর্য, ঘোলাটে বা রঙিন ইমালশন হতে সোডিয়ামের সোনালি-হলুদ শিখা আমাদের চারপাশের সবকিছুই রসায়নের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। এই সৌন্দর্যকে অবলোকন এবং সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য গঠিত হয় ChemFusion।

 

২০২২ সালে প্রথমবারের মতো American Chemical Society (ACS) এর সহযোগিতায় ChemFusion আয়োজন করে ChemFusion International ChemFest-2022।

 

এরই ধারাবাহিকতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হয় ChemFusion প্রতিযোগিতার। 

 

রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. হালিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে রসায়ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দসহ প্রতিযোগিতার বিভিন্ন সেক্টরের প্রতিযোগী ও বিচারকগণ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, ChemFusion বাংলাদেশের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে রসায়ন ও রসায়ন সংশ্লিষ্ট বিষয়সমূহ পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা একটি অরাজনৈতিক, অবাণিজ্যিক ও অলাভজনক সংগঠন। রসায়ন সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে দক্ষতা অর্জন, শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তোলা এবং রসায়নে ক্যারিয়ার গড়তে উৎসাহ প্রদান করা ChemFusion এর লক্ষ্য


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal