Advertise top
শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবসের কর্মসূচি

বরিশাল নিউজ

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫২ পিএম       

বরিশাল বিম্ববিদ্যালয়ে মহান শহিদ দিবসে কর্মসূচি
বরিশাল বিশ্ববিদ্যালয় ভবন। ফাইল ফটো

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষে বুধবার, ২১ ফেব্রুয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে প্রভাত ফেরি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা। 

 

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

 

 অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী।

 

অনুষ্ঠানসূচি: ২১ ফেব্রুয়ারি ২০২৪

ক) সকাল ৯ টায় প্রভাত ফেরি।

খ) সকাল ৯:১৫ টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।

গ) সকাল ১১ টায় আলোচনা সভা।



মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal