Advertise top
মুক্তিযুদ্ধ

মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৩০ পিএম       

মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা
সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী  আজ মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে  মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

 

আজ ৫৩ তম বিজয় দিবস উপলক্ষে ভোর ৬টা ৩৩ মিনিটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপ্রধান।

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল এ উপলক্ষে রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে।এ সময় বিউগলে করুন সুর বেজে ওঠে।

 

 

রাষ্ট্রপতির পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

 

পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

 

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় স্যালুট প্রদান করে। এসময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।

 

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন সেখানে রাখা একটি দর্শনার্থী বইতেও স্বাক্ষর করেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal