বরিশাল নিউজ
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৯
বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘কবির-লালন ভাব সংগীত উৎসব।’ লালন বিশ্ব সংঘ ১৮ সেপ্টেম্বর,শুক্রবার এই উৎসবের আয়োজন করে।
সুর ও ভাববাদের মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন।

প্রশাসক শিরীন বলেন,“সমাজে শান্তি প্রতিষ্ঠায় লালনের ভাব সংগীত ও ভাবধারার চর্চা আরও ছড়িয়ে দেওয়া প্রয়োজন।”

উৎসবের উদ্বোধক করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুনুর রশিদ।এছাড়া বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপিকা ফয়জুন্নাহার শেলী।

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন