Advertise top
প্রবাস

মসজিদে ‘অনৈতিক কাজ’; সৌদিতে ২ বাংলাদেশির সাজা কার্যকর

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পিএম    

মসজিদে ‘অনৈতিক কাজ’; সৌদিতে ২ বাংলাদেশির সাজা কার্যকর
সৌদি আরবের জাতীয় পতাকা। সংগৃহীত

মক্কার একটি মসজিদে অনৈতিক কাজের দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব।

 

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বিষয়টি নিশ্চিত করেছে। মক্কা অঞ্চলে বুধবার, ১৪ অক্টোবর রাজকীয় আদেশের পর দণ্ড কার্যকর হয়। দণ্ডপ্রাপ্ত দুজনের নাম নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।

 

মসজিদের ভেতরে অশালীন কাজে জড়ানোর অভিযোগে সৌদি নিরাপত্তা বাহিনী তাদের গ্রেপ্তার করেছিল। প্রাথমিক তদন্ত শেষে সুনির্দিষ্ট অভিযোগে মামলা আদালতে যায়।

 

আদালত শরিয়াহ আইনের ‘তাআজির’ বিধানে রায় দেন। এই বিধানে শাস্তির মাত্রা ঠিক করেন বিচারক নিজেই। মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন হওয়া ও ঘটনার পরিস্থিতি বিবেচনায় তিনি সর্বোচ্চ সাজা দেন।

 

উচ্চতর বিচার বিভাগীয় কর্তৃপক্ষ পরে এই রায় বহাল রাখে। এরপর দণ্ড কার্যকরের রাজকীয় আদেশ জারি হয়।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ধর্মীয় পবিত্রতা লঙ্ঘনের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা বলা হয়েছে। একই বিবৃতিতে সতর্ক করা হয়েছে, পবিত্র স্থানে এমন অপরাধ আবার ঘটলে একই ধরনের শাস্তি পেতে হবে।

 

প্রকাশিত খবরে অপরাধের বিস্তারিত বিবরণ নেই। দুজনের বয়স এবং বাংলাদেশের কোন এলাকায় তাদের বাড়ি, তাও জানানো হয়নি।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal