Advertise top
বরিশাল জেলা

অন্ধকারে সাপের কামড়ে তরুণীর মৃত্যু

বরিশাল নিউজ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পিএম    

অন্ধকারে সাপের কামড়ে তরুণীর মৃত্যু
সাপ। রূপক ছবি

এলাকায় বিদ্যুৎ না থাকায় ঘরের অন্ধকারে মুলাদীতে সাপের কামড়ে মাহমুদা আক্তার কলি (১৯) মারা গেছেন।

 

চরকালেখান ইউনিয়নের ষোলঘর গ্রামের মৃধা বাড়িতে বৃহস্পতিবার, ১৫ অক্টোবর রাত পৌনে আটটার দিকে ঘটনাটি ঘটে। কলি ওই গ্রামের মোজাম্মেল হক মৃধার মেয়ে।

 

চরকালেখান আদর্শ কলেজ থেকে তিনি ২০২৫ সালে উচ্চমাধ্যমিক পাস করেন। এরপর স্নাতকে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

 

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। অন্ধকারে ঘরের ভেতরের সাপটি কারও নজরে আসেনি। সাপটি কলিকে কামড় দেয়।

 

স্বজনেরা তাকে দ্রুত মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

 

মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শফিকুল ইসলাম শোভন জানান, সাপের কামড়েই কলির মৃত্যু হয়েছে।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal