বরিশাল নিউজ
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০৭:০৭ এএম আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০১:০৮ পিএম

সাংবাদিক মাইনুল হাসান আজ থেকে ২২ বছর আগে সবার ভালবাসা, সবার মায়া ত্যাগ করে সাড়া দেন সৃষ্টিকর্তার ডাকে। দিনটি ছিল ২০০৪ সালের ২ অক্টোবর।
বরিশালে সাংবাদিকতায় সত্যের অনুসন্ধানে সাধারণ মানুষের প্রিয়পাত্র হয়ে ওঠা, সাংবাদিক সংগঠনে নেতৃত্ব দিয়ে অবিভাবক হয়ে ওঠা,শিশুদের গড়ে তোলার আন্দোলন,বরিশালকে দেশে- বিদেশে উপস্থাপনের মধ্য দিয়ে সাংবাদিক অঙ্গণে কিংবদন্তি স্বীকৃতি পাওয়া সেই মাইনুল হাসান আজও সবার কাছে, সবার হৃদয়ে চিরন্তন এক প্রেরণা হয়ে আছেন।
তাঁর স্মরণে সাংবাদিকদের গঠন করা সংগঠন ‘সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদ’ আজ সকাল ১০টায় বরিশাল মুসলিম কবরস্থানে মাইনুল হাসানের কবর জিয়ারতের মধ্য দিয়ে ২২তম মৃত্যুবার্ষিকী পালন করছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন