Advertise top
বরিশাল

বরিশালের বিদ্যুৎ যাচ্ছে জাতীয় গ্রিডে , লোডশেডিংয়ে অতিষ্ঠ দক্ষিণাঞ্চলবাসী

বরিশাল নিউজ

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ এএম    

বরিশালের বিদ্যুৎ যাচ্ছে জাতীয় গ্রিডে , লোডশেডিংয়ে অতিষ্ঠ দক্ষিণাঞ্চলবাসী
বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ সমিতি। ছবি: বরিশাল নিউজ

একদিকে প্রডণ্ড গরম, অন্যদিকে ব্যাবসা বানিজ্য বলতে গেলে বন্ধ। বিদ্যুতের লোডশেডিংয়ের কারনে মানুষের নাভিশ্বাস উঠেছে। অথচ বরিশালের বিদ্যুৎ যাচ্ছে জাতীয় গ্রিডে।

 

বরিশাল অঞ্চলে বিদ্যুতের চাহিদা প্রায় সাড়ে ৮শ’ মেগাওয়াট।পিডিবির ওজোপাডিকো এবং ৬টি পল্লী বিদ্যুৎ সমিতি এই বিদ্যুৎ সরবরাহ করে থাকে।কিন্তু গত দুই দিন ধরে পিক,অফপিক মিলে সারাদিনে অর্ধেক বিদ্যুৎও দিতে পারেনি কোম্পানিগুলো।

 

অথচ বরিশাল অঞ্চলের সবগুলো কয়লা, ডিজেল ও গ্যাসচালিত উৎপাদন কেন্দ্র থেকে সাড়ে তিন হাজার মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করে যাচ্ছে তারা।

 

ফলে দিনরাত ২৪ ঘণ্টা ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়েছে বরিশাল অঞ্চল। বরিশালে দিনে কতবার লোডশেডিং হবে এ প্রশ্ন সবার। 

 

আবহাওয়া বার্তায় বরিশালে ‘সিভিয়ার হিট’ এর সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। লোকজন এ অবস্থায় ঘরেও থাকতে পারছেন না। বিদ্যুৎ না থাকায় ফ্যান চলে না,এসি বন্ধ। হাসপাতালগুলোতে পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ এ অঞ্চলের জেনারেল হাসপাতাল, উপজেলা হাসপাতালগুলোতে জরুরি অস্ত্রপচার ব্যাহত হচ্ছে। ডেঙ্গু ও হামসহ নির্দিষ্ট আইসিইউগুলোর বেডেও দুঃসহ গরমে রোগীরা কাতরাচ্ছেন।

 

লোডশেডিং এর কোন টাইম টেবিল না থাকায় ছোট ব্যবসায়ীদের দুর্ভোগ আরো বেশি।বিদ্যুৎ না থাকায় মেশিন চলে না। লাইট, কম্পিউটার, প্রিন্টার বন্ধ,সার্ভার সমস্যায় কাজ করতে পারেন না তারা। অফিসগুলোতেও কাজ হচ্ছে না সময় মতো। অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান ইতোমধ্যে এক শিফট বন্ধ করে দিয়েছে।

 

পরিস্থিতির উন্নতি কবে হতে পারে এ নিয়ে মুখ খুলছেন না কর্তৃপক্ষ। তবে বিদ্যুতের চাহিদা কমলেই নাকি পরিস্থিতির উন্নতি হতে পারে এমন আশ্বাস ছাড়া আপাতত তাদের করণীয় কিছু নেই বলেছেন তারা।  


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal