Advertise top
বরিশাল

বাবাতো বাবা-ই

বরিশাল নিউজ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পিএম    

বাবাতো বাবা-ই
চুরির অভিযোগে আটক বাবার জন্য মেয়ের ভালবাসা। ছবি: সংগৃহীত

চুরির চেষ্টার অভিযোগে মারধর করে রাতভর খুঁটিতে বেঁধে রাখা হয়েছিল অনিক সরদার নামের এক যুবককে।  

 

সকালে এই খবর পেয়ে তার নয় বছরের মেয়ে ছুটে যায় বাবার কাছে। সেখানে পাশের দোকান থেকে রুটি আর চা কিনে নিজের হাতে খাওয়ায় বাবাকে।

 

বাবাকে চা-রুটি খাওয়ানোর এই ভিডিও সামাজিক মাধ্যমে দৃষ্টি কাড়ে সবার। ভিডিওটি ভাইরালের পর মুক্তি মেলে ‘চোর বাবার।’

 

এই ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলায়।  

 

স্থানীয় কয়েকজন জানান, অনিকের বাড়ি বাজারের অদূরে কালিহাতি গ্রামে। হতদরিদ্র এই যুবকের ছিচকে চুরির অভ্যাস রয়েছে। শুক্রবার দিবাগত রাতে বাজারের একটি মুদি দোকানে চুরির চেষ্টাকালে হাতেনাতে তাকে ধরে মারধর করে খুটির সঙ্গে বেঁধে রাখা হয়।

সকালে এ খবর অনিকের বাড়িতে পৌঁছালে বাবাকে দেখতে ছুটে আসে তার ৯ বছরের মেয়ে।কান্নাজড়িত কণ্ঠে জানতে চায়, বাবা ব্যথা পেয়েছে কিনা? পরে অনাহারী বাবাকে পাশের একটি দোকান থেকে চা ও বানরুটি কিনে নিজ হাতে খাইয়ে দেয়। তখনও অনিকের হাত-পা খুঁটির সঙ্গে বাঁধা ছিল।

 

উজিরপুর থানার পুলিশ পরিদর্শক ফারুক হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে শনিবার সকালে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ সেখানে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাকে মুক্ত করে দেন।’


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal