বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

এশিয়ান গেমসে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০.৪৯ সেকেন্ডে হিটে চতুর্থ হয়েছেন তিনি।
পরে সেরা সময়ের ভিত্তিতে ২৪ জনের মধ্যে ২২তম হয়ে পরের পর্বের টিকিট পান।
এদিন ১০০ মিটারে মোট ছয়টি হিট হয়। প্রতি হিটের প্রথম তিনজন সরাসরি সেমিফাইনালে ওঠেন। এর বাইরে ছয় হিট মিলিয়ে সেরা সময়ধারী আরও ছয়জন সুযোগ পান। ইমরান এই ছয়জনের একজন।
ইমরানের হিটে তৃতীয় হওয়া তাইপের অ্যাথলেট সময় নেন ১০.৩৮ সেকেন্ড। ওই হিটে পাঁচ নম্বর লেনে দৌড়েছেন ইমরান। একই হিটে ছিলেন দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব হিসেবে পরিচিত মালদ্বীপের হাসান সাঈদ।
ইমরানের ক্যারিয়ার সেরা সময় ১০.১১ সেকেন্ড, আর চলতি মৌসুমের সেরা ১০.২৪ সেকেন্ড। এদিন এর কোনোটিই ছুঁতে পারেননি তিনি। তবু সেরা সময়ধারীদের তালিকায় জায়গা করে নিয়ে সেমিফাইনালে উঠেছেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন