Advertise top
বাংলাদেশ

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম    

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ
প্রধানমন্ত্রী তারেক রহমান। পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার, ২১ সেপ্টেম্বর ঢাকা ছাড়ছেন। ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। 

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে রবিবার, ২০ সেপ্টেম্বর পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এ তথ্য জানান। 

 

পররাষ্ট্রসচিব জানান, বর্তমান সরকারের এটি জাতিসংঘে প্রথম অংশগ্রহণ। এবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বেও রয়েছেন।

 

সফরসূচির উল্লেখযোগ্য অংশ:

  • ২২ সেপ্টেম্বর: জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতঃরাশ, অধিবেশনের উদ্বোধন এবং সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্টের দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠান
  • ২৩ সেপ্টেম্বর: রোহিঙ্গা সংকটবিষয়ক সাইড ইভেন্টে দ্রুত প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া; বৈশ্বিক বৈষম্য ও জলবায়ুবিষয়ক সভা
  • ২৪ সেপ্টেম্বর: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিবিষয়ক সভায় উদ্বোধনী বক্তব্য এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্ট

 

কুয়েতের ক্রাউন প্রিন্স এবং ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। ওয়াল স্ট্রিট ও মেটার প্রতিনিধিদের সঙ্গেও তিনি বৈঠক করবেন। ২৫ সেপ্টেম্বর রাতে তাঁর দেশে ফেরার কথা।

 

সূত্র: বাসস


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal