Advertise top
ফুটবল

আসিয়ান কাপের জন্য ২৩ জনের বাংলাদেশ দল ঘোষণা

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ এএম    

আসিয়ান কাপের জন্য ২৩ জনের বাংলাদেশ দল ঘোষণা
ফিফা আসিয়ান কাপের চুড়ান্ত স্কোয়াড। ছবি: বরিশল নিউজ

ইন্দোনেশিয়া ও হংকংয়ে অনুষ্ঠিত হতে যাওয়াফিফা আসিয়ান কাপের জন্য ২৩ সদেস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।


 

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টের জন্য শুক্রবার রাত পৌনে ১২টায় ঘোষিত এই দলে নেই সেন্টারব্যাক তপু বর্মণ। চোটের কারণে পুরো ফিট না থাকায় তাঁকে নেননি কোচ টমাস ডুলি।

 

‘তপু চোট থেকে সেরে উঠেনি। সে এখন পর্যন্ত দলের সঙ্গে এক সেশনও অনুশীলন করেনি। আরও দুই সপ্তাহ পারবে না। আমাদের লক্ষ্য, তাকে সাফের জন্য ফিট করে তোলা।’ জানিয়েছেন কোচ।

 

ঘোষিত স্কোয়াড

গোলকিপার: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ ও সুজন হোসেন। ‎ ‎ডিফেন্ডার : তারিক কাজী, শাকিল আহাদ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, জিদান ইউসুফ, মঞ্জুরুর রহমান ও রহমত মিয়া। ‎ ‎মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম ও শেখ মোরছালিন।‎ ‎ ফরোয়ার্ড: শাহরিয়ার ইমন, ফাহামিদুল ইসলাম, শুকি ইতোফুসা, রাকিব হোসেন, ফারহান আলী ও মিনহাজুল করিম।

 

তপু না থাকায় দীর্ঘ সময় পর আবারও জাতীয় দলে ফিরেছেন তিনি সেন্টারব্যাক মঞ্জুরুর রহমান । ‎প্রবাসী খেলোয়াড়দের মধ্যে ট্রায়ালে অংশ নিয়েছিলেন ইয়াসার তাহমিদ, দেবজিৎ সরকার, সাইফ কেরাওয়ালা, শুকি ইতোফুসা, জিদান ইউসুফ ও ইউসুফ আহমেদ। তাঁদের মধ্যে ইয়াসার ও দেবজিৎকে আগেই ক্যাম্প থেকে বাদ দেওয়া হয়েছে।

 

বাকি চারজনের মধ্যে চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন শুকি ইতোফুসা ও জিদান ইউসুফ। ইংল্যান্ডের বোরহ্যাম উড এফসিতে খেলা ফারহান আলীও আছেন চূড়ান্ত দলে।

 

‎‎তবে যুক্তরাষ্ট্র থেকে আসা ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার বাংলাদেশি বংশোদ্ভূত গোলরক্ষক সাইফ কেরাওয়ালা সুযোগ পাননি চূড়ান্ত দলে। তাঁর ব্যাপারে কোচ ডুলি বলেছেন, কিছু ঘাটতির কারণে এবার তাঁকে সুযোগ দেওয়া যায়নি। তবে ভবিষ্যতে আবার ডাকা হবে।

 

ঢাকায় দলের ক্যাম্পে না থাকলেও ইন্দোনেশিয়ায় গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী ও শমিত সোম। তাঁরাও আছেন ২৩ জনের দলে।

 

‎আসিয়ান কাপে বাংলাদেশ খেলবে ডিভিশন ১-এর ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে ডুলির দল। গ্রুপ পর্বে শেষ ম্যাচে ১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া। ‎তিনটি ম্যাচই হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal