বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম

বিদেশে ঘোরার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বছরে বৈদেশিক মুদ্রা খরচের সীমা ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। আগে যেটি ছিল ১২ হাজার ডলার।
১২ বছরের কম বয়সীদের জন্য আগের নিয়ম অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদিত পরিমাণের ৫০ শতাংশ তারা ব্যয় করতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই ১৮ হাজার ডলারের মধ্যে প্রতিবার নগদে পাঁচ হাজার ডলার এবং বাকি টাকা কার্ডে ব্যবহার করতে হবে।
বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ সংক্রান্ত বৈদেশিক মুদ্রার প্রয়োজনীয়তা সহজ করা এবং আন্তর্জাতিক ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন এই সীমা পঞ্জিকাবর্ষ প্রতি বছরের পহেলা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন