Advertise top
গণমাধ্যম

আমাদের সমালোচনা করবেন, তবে ---  : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম       

আমাদের সমালোচনা করবেন, তবে ---  : তথ্য ও সম্প্রচারমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে ভোলায় সাংবাদিকদের মতবিনিময় সভা। ছবি: বরিশাল নিউজ

বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, গণমাধ্যম এখন মুক্ত, তাই আপনারা আমাদের কাজগুলো ভালো নাকি মন্দ সে বিষয়টি নিয়ে সমালোচনা করবেন। তবে এই সমালোচনা হবে আমাদের কাজে স্বচ্ছতা বজায় রাখার জন্য এবং আমাদেরকে সহযোগিতার জন্য।

 

আপনাদের এই দিকটিও লক্ষ্য রাখতে হবে যেন, আপনাদের একটি কলমের খোচায় কারো জীবন, ক্যারিয়ার, মান-সম্মান নষ্ট না হয়। এটা আপনাদের নৈতিক দায়িত্ব।

 

আজ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আন্দালিভ রহমান পার্থ বলেন, আমি সাংবাদিকদের মধ্যে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতে পছন্দ করি না। এ সময় তিনি বলেন, সাংবাদিকরা স্বাধীনভাবে ও নির্ভয়ে সংবাদ প্রকাশ করবেন- এটাই তিনি চান।

 

অতীতে সাংবাদিকদের হয়রানির প্রসঙ্গ তুলে আন্দালিব পার্থ বলেন, “গত ১৭ বছরে বিভিন্ন তথ্য প্রকাশ ও সংবাদ প্রচারের কারণে অনেক সংবাদকর্মী মামলাসহ নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন।“সেই পরিস্থিতি থেকে দেশকে বের করে এনে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে চায় বর্তমান সরকার।”

 

দেশের উন্নয়ন প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, দেশে অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে। এখন প্রয়োজন গুণগত উন্নয়ন। শুধু অবকাঠামো নির্মাণ নয়, মানুষের জীবনমান, মূল্যবোধ ও সামাজিক পরিবেশের উন্নয়নেও গুরুত্ব দিতে হবে। তরুণ সমাজের মূল্যবোধের অবক্ষয় রোধে গ্রাম পর্যায়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে স্থানীয় জনগণ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট নজরুল হক অনু।  শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. শমীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, ভোলার প্রথম সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম এ তাহের, দৈনিক আাজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal