বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৬ আগষ্ট ২০২৬, ০৬:৩৩ পিএম আপডেট : ১৬ আগষ্ট ২০২৬, ০৮:০৪ পিএম

ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির দাবিতে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ে সাড়া না পাওয়ায় বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট আবেদনও করা হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম রবিবার, ১৬ আগস্ট সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি এই লিগ্যাল নোটিশ পাঠান।
ব্যারিস্টার আশরাফুল গণমাধ্যমকে জানান, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার আওতা থেকে প্রাইভেট বা বেসরকারি খাতে দেওয়ার মতো অপচেষ্টা ও অশুভ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে এই নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়, নোটিশ প্রাপ্তির পাঁচ দিনের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে এবং তদন্ত চলাকালে ড. ইউনূসসহ সংশ্লিষ্ট সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই দাবি পূরণ না হলে উচ্চ আদালতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
হামের টিকা বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়ায় অনিয়ম
নোটিশে মূলত অভিযোগ করা হয়, দেশে দীর্ঘদিন ধরে চলমান হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে এবং এর সঙ্গে সংশ্লিষ্টরা জড়িত। এই অভিযোগের ভিত্তিতে ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টা পরিষদের মোট ২৪ জন সদস্যের বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়।
হাইকোর্টে রিট ও শুনানি
প্রথম দফায় আইনি নোটিশে সাড়া না পাওয়ায় গত ১৭ মে ব্যারিস্টার আশরাফুল ইসলাম হাইকোর্টে রিট আবেদন করেন। রিটে হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে "ফৌজদারি অবহেলা" আখ্যা দিয়ে তদন্তের নির্দেশনা এবং ড. ইউনূসসহ সংশ্লিষ্ট ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়।
পরবর্তী সময়ে গত ১৯ মে , মঙ্গলবার রিটের শুনানিতে হাইকোর্ট রিটকারীর আইনজীবীর কাছে জানতে চান, দেশে ইউনূসের ব্যবসা-প্রতিষ্ঠানসহ নানা স্বার্থ থাকার পরও তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার প্রয়োজনীয়তা কোথায়, কারণ তিনি পালিয়ে যাওয়ার মতো ব্যক্তি নন বলে আদালত মন্তব্য করে।
এর আগে ৬ এপ্রিল, সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই আইনি নোটিশ পাঠান। রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্য সচিবদের উদ্দেশে পাঠানো হয়।
নোটিশে বলা হয়, নোটিশ প্রাপ্তির পাঁচ দিনের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে এবং তদন্ত চলাকালে ড. ইউনূসসহ সংশ্লিষ্ট সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই দাবি পূরণ না হলে উচ্চ আদালতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন