Advertise top
বরিশাল

বরিশালে বিদ্যুৎ চাহিদার অর্ধেক সরবরাহ, অসহনীয় অবস্থা

বরিশাল নিউজ

প্রকাশ : ১২ আগষ্ট ২০২৬, ০৪:৫০ পিএম    

বরিশালে বিদ্যুৎ চাহিদার অর্ধেক সরবরাহ, অসহনীয় অবস্থা
লোডশেডিং বন্ধের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের বিক্ষোভ মিছিল। ছবি: বরিশাল নিউজ

ঘন ঘন আর দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ে অস্থির হয়ে উঠেছে বরিশালের মানুষ। এতে নগরবাসীর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রচন্ড গরমে নামাজ পড়তে কষ্ট হচ্ছে বৃদ্ধ- বৃদ্ধাদের। রাতের অন্ধকারে ভয় বাড়ছে নগরবাসীর। দিনে অফিস পাড়ায় এবং রাতে বাণিজ্যিক এলাকা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ধস নেমেছে ব্যবসায় ।

 

উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।  অশ্বিনী কুমার হল চত্বরে এ মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ জেলা সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্ত্তী। তিনি বলেন, লোডশেডিংয়ের কারণে জনজীবন হুমকির মুখে পড়েছে। বরিশালে প্রতিদিন ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় এই গরমে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। প্রাত্যহিক জীবন বিপর্যস্ত হচ্ছে।

 

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে   জাতীয় গ্রিড থেকে কম সরবরাহ হচ্ছে তাই চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না। বরিশাল বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মনজুল কুমার স্বর্ণকার বলেন,তার আওতায় চাহিদা ৬২ মেগাওয়াট কিন্তু সরবরাহ হচ্ছে মাত্র ৩৯ মেগাওয়াট। এজন্য প্রতি ঘণ্টায় লোডশেডিং দিতে হচ্ছে।

 

বরিশাল বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম বলেন, তার আওতাভুক্ত এলাকায় বিদ্যুতের চাহিদা ৪০ মেগাওয়াট কিন্তু জাতীয় গ্রিড থেকে সরবরাহ হচ্ছে মাত্র ২০ মেগাওয়াট।

 

বিদ্যুৎ চাহিদা বনাম উৎপাদন

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির তথ্য বলছে,১১ আগস্ট ডে পিকে বিদ্যুৎ চাহিদা ছিল ১৭ হাজার ১৩৯ দশমিক ৯৫ মেগাওয়াট। এর বিপরীতে উৎপাদন হয়েছে ১৪ হাজার ৭৫ দশমিক ৯৫ মেগাওয়াট। সন্ধ্যা পিকে চাহিদা ছিল ১৮ হাজার ৫১৯ দশমিক ১৮ মেগাওয়াট, এর বিপরীতে উৎপাদন হয়েছে ১৫ হাজার ৭০৬ দশমিক ৪ মেগাওয়াট।

 

১০ আগস্ট ডে পিকে বিদ্যুৎ চাহিদা ছিল ১৬ হাজার ৭৯৬ দশমিক ৬৯ মেগাওয়াট। এর বিপরীতে উৎপাদন হয়েছে ১৩ হাজার ৩৩৫ দশমিক ৬৯ মেগাওয়াট। সন্ধ্যায় চাহিদা ছিল ১৮ হাজার ১৫৬ দশমিক ৮২ মেগাওয়াট। বিপরীতে উৎপাদন হয়েছে ১৫ হাজার ৩১২ দশমিক ৮২ মেগাওয়াট।

 

৯ আগস্ট ডে পিকে বিদ্যুৎ চাহিদা ১৬ হাজার ৭৯৬ দশমিক ৬৯ মেগাওয়াটের বিপরীতে উৎপাদন হয়েছে ১৩ হাজার ৩৩৫ দশমিক ৬৯ মেগাওয়াট। সন্ধ্যা পিকে ১৮ হাজার ১৫৬ দশমিক ৮২ মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছে ১৫ হাজার ৩১২ দশমিক ৮২ মেগাওয়াট।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal