বরিশাল নিউজ
প্রকাশ : ১২ আগষ্ট ২০২৬, ০৪:০১ পিএম

বরিশালে আদালতে প্রাঙ্গণে ককটেল বিস্ফরেণের পর প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম জানিয়েছেন, অপরাধীকে শনাক্ত করতে তারা জুডিশিয়াল ভবনের সব সিসিটিভি (CCTV) ফুটেজ আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেছেন। পুলিশ বর্তমানে সেই ফুটেজগুলো বিশ্লেষণ করছে।
আগামী ১৬ আগস্ট আইনমন্ত্রীর বরিশাল সফরের কথা। এসময় তার আদালত পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।
এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার সুশান্ত সরকার জানিয়েছেন, “একটি সিআইডি দল ঘটনাটির তদন্ত শুরু করেছে।”
ককটেল বিস্ফোরণের পর পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে পুলিশ বলেছে নিরাপত্তার জন্য আদালত চত্বর এবং এর আশপাশের প্রবেশপথগুলোতে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।
এছাড়া কোতোয়ালি মডেল থানার অধীনে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট, গোয়েন্দা শাখা (DB) এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট পুরো এলাকাটি ঘিরে রেখেছে, এবং আদালত প্রাঙ্গণে আগত সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন