Advertise top
বরিশাল

উজিরপুরে রাস্তার পাশে পড়ে ছিল ত্রাণের কম্বল !

বরিশাল নিউজ

প্রকাশ : ০৪ আগষ্ট ২০২৬, ০৯:৩৩ পিএম    

উজিরপুরে রাস্তার পাশে পড়ে ছিল ত্রাণের কম্বল !
উজিরপুরে রাস্তার পাশে পড়ে থাকা ত্রানের কম্লব। ছবি: সংগৃহীত

বরিশালের উজিরপুরে রাস্তার পাশ থেকে ত্রাণের নয় বস্তা কম্বল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সোমবার স্থানীয়দের তথ্যের ভিত্তিতে উপজেলার গুঠিয়া বন্দর এলাকা থেকে কম্বলগুলো উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা বলেন, সোমবার দুপুরে ইউনিয়ন বিএনপি কার্যালয়ের উত্তর পাশে রাস্তার ধারে পলিথিনে মোড়ানো অবস্থায় কম্বলগুলো পড়ে থাকতে দেখে তারা প্রশাসনকে খবর দেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা বলেন, কম্বলগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নেওয়া হয়েছে। কম্বলগুলোয় ২০২৩-২৪ অর্থবছরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের লোগোযুক্ত। এগুলো সেখানে কীভাবে এসেছে এবং কারা রেখেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

স্থানীয় সূত্র জানায় কম্বলগুলো বাজারের একটি গোডাউনে রাখা ছিল। ওই গোডাউনের দেখাশোনার দায়িত্বে থাকা শাওন সজল বলেন, ঘরটি তার ছোট ভাই আতিকুর রহমানের। তিনি বর্তমানে দুবাইয়ে আছেন।

 

ঘরটি ভাড়া দেওয়ার কারণে স্থানীয় একটি ক্লাবের সদস্যরা কম্বলগুলো বাইরে এনে পলিথিন দিয়ে ঢেকে রেখে যান। এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal