বরিশাল নিউজ
প্রকাশ : ০৩ আগষ্ট ২০২৬, ০৯:৪৩ পিএম

বরিশাল সদর উপজেলার চরকাউয়াতে নির্বাচনের দাবিতে শ্রমিকদের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনে আংশিক বাস চলাচল করেছে। তবে শ্রমিক ইউনিয়নের বড় একটি অংশ ধর্মঘট চালিয়ে যাচ্ছেন।
আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছেন, মালিক পক্ষ তাদের নিজস্ব লোক দিয়ে কিছু বাস চলাচল করাচ্ছে। তবে নির্বাচনের ঘোষণা না দেওয়া পর্যন্ত বাস-মিনিবাস শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাবে।
রবিবার, ২ আগস্ট সকাল ৮টা থেকে ধর্মঘট শুরু করে সদর উপজেলার চরকাউয়া বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের প্রায় ৩০০ শ্রমিক। এ কারণে দিনভর সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মিপাশা, লাহার হাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজারসহ ৬টি রুটে বাস চলাচল বন্ধ থাকে।
ধর্মঘট পালন শেষে সোমবার,৩ আগস্ট সকালে শ্রমিকদের একাংশ কাজে যোগ দেন। ৭০টি বাসের মধ্যে ১২টি বাস চলাচল শুরু করে চরকাউয়া বাস টার্মিনাল থেকে।
এতে কিছুটা হলেও ভোগান্তি কমেছে যাত্রীদের। তবে আন্দোলনরত শ্রমিকদের বড় একটি অংশ এখনো নির্বাচনের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন