Advertise top
বরিশাল

​৬শত কোটি + টাকার বাজেট পেতে যাচ্ছে বরিশাল নগরবাসী

বরিশাল নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৮:১০ পিএম       

​৬শত কোটি + টাকার বাজেট পেতে যাচ্ছে বরিশাল নগরবাসী
সিটি বাজেট ২০২৬-২৭ এর প্রতীকী ছবি। বরিশাল নিউজ গ্রাফিক্স

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে বৃহস্পতিবার, ৩০ জুলাই। নগর ভবনের সভা কক্ষে বিকাল সাড়ে তিনটায় প্রশাসক ও বিএনপি নেত্রী বিলকিস আক্তার জাহান শিরীন এই বাজেট ঘোষণা করবেন।

বিসিসির এটা ২৪ তম বাজেট। এ বছর অর্থাৎ ২০২৬-২৭ অর্থ বছরে  ছয়শত কোটি টাকা ছাড়িয়ে বাজেট ঘোষণা করা হবে বলে সিটি কর্পোরেশনের একটি সূত্র জানিয়েছে। এরফলে বাজেটের আকার গত বছরের তুলনায় ১০০ কোটি টাকা বাড়বে বলে জানা গেছে।

 

গত বছরের ৬ আগস্ট বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রায়হান কাওছার ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৫২০ কোটি ৮৬ লাখ ৯২৮ টাকার বাজেট ঘোষণা করেছিলেন। সেই সময়ে ২০২৪-২৫ অর্থ বছরের সংশোধিত বাজেট ছিল ৩৩২ কোটি ৮৩ লাখ ৭১ হাজার ৮৩৮ টাকা, যার প্রস্তাবিত বাজেট ছিল ৪৫০ কোটি ৪৩ লাখ ৭৭ হাজার ৩২৫ টাকা।

 

এদিকে এই বাজেট প্রণয়ন উপলক্ষে গত বুধবার,২২ জুলাই "নাগরিক ভাবনা" শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নগর ভবনের সভাকক্ষে সেই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal