Advertise top
আদালত-অপরাধ

মেঘনায় ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ

বরিশাল নিউজ

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১০:৫৩ পিএম    

মেঘনায় ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ
নৌ পুলিশ লোগো

বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে শনিবার, ২৭ জুন দুপুরে স্থানীয়রা ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয় নৌ-পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হিজলা থানায় নিয়ে যায়।

 

হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র বলেন, ' স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া ৯ নং ওয়ার্ডের চৌমুহনী এলাকা সংলগ্ন মেঘনা নদীর তীরে নদীতে ভাসমানবস্থায় লাশটি উদ্ধার করেন তারা। পরে লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

তিনি আরও বলেন, ' লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি। তবে পুলিশ সব ধরনের চেষ্টা চলছে।'


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal