Advertise top
বরিশাল

দফা ৩,  বরিশাল খুলনাসহ ৫ জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষণা

বরিশাল নিউজ

প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৬:১২ পিএম    

দফা ৩,  বরিশাল খুলনাসহ ৫ জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষণা

মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল বন্ধসহ তিন দফা দাবিতে বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। দাবি পূরণ না হলে আগামী ১৪ জুন ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু হবে।

 

পরিবহন নেতাদের দাবি, স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক হলেও তাদের দাবিগুলোর কোনো কার্যকর সমাধান হয়নি। এ কারণে ধর্মঘটের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানান বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।

 

পরিবহন মালিক ও শ্রমিকদের ৩ দফা দাবিগুলো হল-

১. সরকারি নীতিমালা লঙ্ঘন করে অনুমোদনের বাইরে অতিরিক্ত বিআরটিসি ও লিজকৃত গাড়ি চলাচল বন্ধ করা এবং নীতিমালা অনুযায়ী জেলা টার্মিনালে একটি মাত্র কাউন্টার চালু রেখে পথে পথে থাকা সব অবৈধ কাউন্টার অপসারণ করা।

 

২. আঞ্চলিক মহাসড়কগুলোতে অবৈধ থ্রি-হুইলার (মাহেন্দ্র, নছিমন, করিমন, অটোরিকশা) চলাচল সম্পূর্ণ বন্ধ করা।

 

৩. দূরপাল্লার পরিবহনে নীতিমালা বহির্ভূতভাবে লোকাল বা মাঝপথের যাত্রী পরিবহন বন্ধ করা।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal