Advertise top
বরিশাল

আইনজীবী ও আওয়ামী লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুনের ইন্তেকাল

বরিশাল নিউজ

প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৯:১১ পিএম    

আইনজীবী ও আওয়ামী লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুনের ইন্তেকাল
আইনজীবী ও আওয়ামী লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী ও আওয়ামী লীগ নেতা  ইউসুফ হোসেন হুমায়ুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার, ২৩ মে বিকেল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দুই পুত্র, কন্যা, স্ত্রীসহ অগণিত শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

 

অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ২০১৮ সালে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।

 

বরিশালের ফকিরবাড়ী রোডে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বহু বছর বসবাস করেছেন। সেখানে আজও তার বাড়ী রয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal