Advertise top
বরিশাল

গণতান্ত্রিক সরকারের সময় শ্রমিকরা অবহেলিত থাকবে না: এমপি সরওয়ার

বরিশাল নিউজ

প্রকাশ : ০১ মে ২০২৬, ১১:৩১ পিএম    

গণতান্ত্রিক সরকারের সময় শ্রমিকরা অবহেলিত থাকবে না: এমপি সরওয়ার
মে দিবসে বরিশালে শ্রমিক দলের র‌্যালি। ছবি: বরিশাল নিউজ

বরিশাল ৫ আসনের সংসদ সদস্য (এমপি) এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, গণতান্ত্রিক সরকারের সময় শ্রমিকরা অবহেলিত থাকবে না। তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

 

মে দিবস উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর শ্রমিকদল আজ সকালে বিএনপি অফিসের সামনে সমাবেশ করে। সমাবেশে  প্রধান অতিথি ছিলেন  বরিশাল ৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

 

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনসহ  আরো অনেকে। পরে নগরীতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal