Advertise top
বরিশাল

বরিশালে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ

বরিশাল নিউজ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পিএম    

বরিশালে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ
বাংলা বর্ষবরণে উদীচীর মঙ্গল শোভাযাত্রা। ছবি : বরিশাল নিউজ

 বাংলা বছর ১৪৩৩ সনকে বরণ করতে দেশজুড়ে সকাল থেকে চলছে নানান অনুষ্ঠান। বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা, আপ্যায়ন, উপহার প্রদান, নতুন পোশাকে ঘুড়ে বেড়ানো নিয়ে চারিদিকে একেবারে মহা উৎসব। 

 

এবারের বর্ষবরণে অসাম্প্রদায়িক চেতনাকে আলাদা করেই যেন গুরুত্ব দেওয়া হয় ।

 

বরিশালে নববর্ষের উৎসব পালনে  বিএম স্কুল প্রাঙ্গণে বরাবরের মতো অনুষ্ঠিত হয় প্রভাতী অনুষ্ঠান, গান, আবৃত্তি, নাচ। পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। তাদের সাথে পরে শোভাযাত্রায় মিলিত হয় চারুকলা।

 

বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভঙ্কর চক্রবর্তী জানান, আমরা শোভাযাত্রার মাধ্যমে ঐক্য, সম্প্রীতি ও গণতন্ত্রের শক্ত বার্তা দিতে চাই।

অংশগ্রহনকারীরা বলছেন, পুরোনো জীর্ণতা, ভুল সবকিছু শুধরে নেওয়ার একটা সুযোগ দেয় এই নববর্ষ। বাঙালিরা যেন প্রতি বছর কৃষ্টি-কালচার পালনের মধ্য দিয়ে এ দিনটি উপভোগ করে এটাই সকলের কামনা।

এদিকে বরিশাল ব্রজমোহন (বিএম) স্কুল মাঠে উদীচী আয়োজন করেছে তিনদিনব্যাপী বৈশাখি মেলা। মেলায় প্রায় ৭০টি স্টল থাকবে।
 

বরিশাল সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজন করে বর্ষবরণ অনুষ্ঠান।  সকাল ৮টায় সার্কিট হাউজ চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়।  শোভাযাত্রাটি সার্কিট হাউজে ফিরে আসার পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে।  সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন।

 

বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় পান্তা ইলিশ, দেশী ফল, ঐতিহ্যবাহী আমৃত্তির আপ্যায়ন। প্রধান অতিথি এবং  সদস্যদের শুভেচ্ছা উপহার প্রদান।  প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র বিলকিস  আক্তার জাহান শিরীন।

 

নগরীর ফকিরবাড়ি রোডস্থ চারন সাংস্কৃতিক কেন্দ্রের কার্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারন সাংস্কৃতিক কেন্দ্র, বরিশাল জেলা শাখার অন্যতম সংগঠক মুস্তাফিজুর রহমান। বক্তৃতা করেন চারন সাংস্কৃতিক কেন্দ্র বরিশাল জেলা শাখার উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র বরিশাল জেলা শাখার সংগঠক প্রকৌশলী মামুন আর রাশিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদসহ আরো অনেকে।

তারা বলেন,  বাংলা নববর্ষ বাঙালির জাতীয় জীবনে একটি সার্বজনীন উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল বাঙালির জন্য এটি আনন্দ উদযাপনের একটি মিলনমেলা।

 আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  শিশুদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়। সাংস্কৃতিক আয়োজন শেষে দেশীয় ফল ও মিষ্টি পরিবেশন করা হয়।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal