Advertise top
বাংলাদেশ

জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি সদস্যদের শপথ গ্রহন

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩২ পিএম       

জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি সদস্যদের শপথ গ্রহন
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছবি ক্রেডিট: ফোকাস বাংলা

জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।  শপথ নেওয়ার পর সংসদ সদস্যরা শপথপত্রে সই করেন তারা।

 

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে মঙ্গলবার সকাল পৌনা ১১টার দিকে তাদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সাধারণত জাতীয় সংসদের স্পিকার শপথ পড়ানোর দায়িত্ব পালন করেন। কিন্তু গণ অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে সিইসি এই দায়িত্ব পালন করলেন।

 

এর আগে সকাল ৯টার পরপরই সংসদ ভবনে নবনির্বাচিত সদস্যরা আসতে শুরু করেন। বাইরে ছিল সাধারণ মানুষের ভিড়, আর সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal