বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০৮:২৮ পিএম

আবহাওয়া অধিদপ্তর আজ সোমবার, ২২ এপ্রিল থেকে সারাদেশে নতুন করে আরও ৭২ঘন্টার হিট এলার্ট জারি করেছে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক সতর্ক বার্তায় বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান তাপদাহ আজ ২২ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘন্টা অর্থাৎ ২৫ এপ্রিল সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এই সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।
এর আগে গত শুক্রবার থেকে প্রথম ধাপে ৭২ ঘন্টার হিট এলার্ট জারি করে আবহাওয়া অফিস।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন