Advertise top
নির্বাচন

বরিশাল ও বাকেরগঞ্জ উপজেলায় ভোট হবে ৮ই মে, ব্যালটে

বরিশাল নিউজ

প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৯:৪০ পিএম    

বরিশাল ও বাকেরগঞ্জ উপজেলায় ভোট হবে ৮ই মে, ব্যালটে
প্রতীকী ছবি। ফাইল ফটো

আগামী ৮, ২৩, ২৯ মে ও ৫ জুন চারধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। ইভিএমে ভোট হবে ২২টি উপজেলায়। বাকিগুলোতে ভোট হবে ব্যালট পেপারে।

 

 ঘোষিত তফশিল অনুযায়ী ৮ মে বরিশাল জেলার বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। আর এই ভোট হবে ব্যালটে। রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করবেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার ওয়াহিদুজ্জামান মুন্সী।

 

প্রথম ধাপে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। ভোট হবে ৮ মে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal