Advertise top
প্রযুক্তি

‘বঙ্গবন্ধু অ্যাপ’ উদ্বোধন

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৩ পিএম       

‘বঙ্গবন্ধু অ্যাপ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘বঙ্গবন্ধু অ্যাপ’ উদ্বোধন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বঙ্গবন্ধু অ্যাপ উদ্বোধন করেছেন। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এবং বাংলাদেশ সৃষ্টির ইতিহাস তুলে ধরা হয়েছে।

 

অ্যাপটি তৈরি করেছে দুর্বার টেকনোলজিস লিমিটেড। প্রধানমন্ত্রী শনিবার, ২৪ ফেব্রুয়ারি বিকালে তার সরকারি বাসভবন গণভবনে অ্যাপটি উদ্বোধন করেন। 

 

এসময় উপস্থিত ছিলেন এস এম ফারুকী হাসান, রাজী মোহাম্মদ ফখরুল, লুৎফুর রহমান, রেজাউল মাকসুদ জাহেদী, লে. কমান্ডার মসিউল, জামিলুর রহমান ও মো. সুমন মিয়া।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাপটি তৈরির উদ্যোগে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

 

আ্যাপটি উদ্বোধন করে শেখ হাসিনা বলেন, এতে জাতির পিতার বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে সাধারণ মানুষের জানার সুযোগ তৈরি হয়েছে।

 

তিনি বলেন, একই সঙ্গে আমাদের মহান স্বাধীনতার সঠিক ইতিহাস জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal