Advertise top
খেলা

খুলনার টস জয়, বরিশালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০৭:২৮ পিএম    

খুলনার টস জয়, বরিশালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে খুলনা টাইগার্স। সোমবার,২২ জানুয়ারি মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠান খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়।

 

জয় দিয়ে এবারের বিপিএল শুরু করেছে বরিশাল ও খুলনা। নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে শুভসূচনা করে বরিশাল। জয়ের ধারা অব্যাহত রাখায় লক্ষ্য তাদের। 

 

অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে এবারের বিপিএল শুরু করেছে খুলনা টাইগার্স। টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামছে বিজয়ের দল। 

 

বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শোয়েব মালিক, মাহমুদউল্লাহ, দুনিথ ওয়েল্লেগে, খালেদ আহমেদ, রকিবুল হাসান, মোহাম্মদ ইমরান।

 

খুলনা একাদশ: এনামুল হক (অধিনায়ক), এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, হাবিবুর রহমান সোহান, ফাহিম আশরাফ, নাহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম, নাসুম আহমেদ, ওশান থমাস।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal