বরিশাল নিউজ, পটুয়াখালী
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৯ পিএম আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৭ পিএম

আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। এই উপলক্ষে কুয়াকাটা সৈকতে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও কুয়াকাটা পৌরসভা।
কুয়াকাটা সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় আয়োজন করা হয়েছে এই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেন্য শিল্পীরা অংশগ্রহণ করবেন। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, এই অনুষ্ঠান চলবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত।
এদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটার সব হোটেল মোটেলে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে মালিক কর্তৃপক্ষ। এ ছাড়ের ঘোষণার পরই বুকিং হয়ে গেছে কুয়াকাটার অধিকাংশ হোটেল মোটেলের কক্ষ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন