Advertise top
প্রবাস

সৌদিতে মৃত্যুদণ্ড; ভিডিও ও বৈবাহিক সম্পর্ক নিয়ে ফ্যাক্টচেক

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পিএম    

সৌদিতে মৃত্যুদণ্ড; ভিডিও ও বৈবাহিক সম্পর্ক নিয়ে ফ্যাক্টচেক
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিও যাচাইয়ে ভুল প্রমাণিত হয়েছে। বরিশাল নিউজ ডটকম গ্রাফিক্স

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়িয়েছে। কালবেলার যাচাইয়ে দাবিগুলোকে অসত্য বলা হয়েছে।

 

মক্কা অঞ্চলের একটি মসজিদে ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগে বুধবার, ১৪ অক্টোবর দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি কর্তৃপক্ষ। এরপর তাদের নিয়ে একাধিক ভিডিও ও দাবি ছড়ায়।

 

প্রথম দাবি ছিল, ভিডিওতে দুজনের কফিন দেশে আসার দৃশ্য আছে। কালবেলা জানায়, ভিডিওটি তুলেছিলেন আহমেদ দিদার নামে এক ফেসবুক ব্যবহারকারী। তিনি স্বীকার করেন, ক্যাপশন ভুল ছিল। পরে তিনি পোস্ট সম্পাদনা করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, দুজনের মরদেহ এখনো দেশে আসেনি।

 

দ্বিতীয় ভিডিওটি মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য দাবিতে ছড়ায়। অনুসন্ধানে দেখা যায়, এটি ২০১৫ সালের জানুয়ারিতে মক্কায় মিয়ানমারের এক নারীর মৃত্যুদণ্ডের দৃশ্য। কার্যকর হওয়া ওই দুই মৃত্যুদণ্ডের কোনো ছবি বা ভিডিও গণমাধ্যমে পাওয়া যায়নি।

 

তৃতীয় দাবি, নজরুল ইসলাম ও সুইটি আক্তার স্বামী-স্ত্রী ছিলেন। বলা হয়, তারা হানিমুনের বদলে ওমরাহ করতে গিয়েছিলেন। 

 

বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, নজরুল ২০২২ সালের ১০ নভেম্বর সৌদি আরবে যান। ছয় মাস পর মসজিদে সুইটির সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়। নজরুলের বাবা আবদুল বাছির কালবেলাকে জানান, ছেলে অবিবাহিত ছিল। ওই তরুণী সম্পর্কে তারা কিছুই জানেন না।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal