বরিশাল নিউজ
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম

বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছেন। তারা তিনজন বন্ধু এবং এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন বলে জানা গেছে।
নিহতরা হলেন- উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আটিপাড়া গ্রামের তাওহী ও সৌরভ এবং ৭ নম্বর ওয়ার্ডের ধামসর গ্রামের মুত্তাকিন।
উজিরপুরের আটিপাড়া এলাকায় সোমবার, ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী সেলিম সরদার জানান, ঢাকাগামী একটি বাসের সাথে বরিশালগামী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে।
বাসটি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে থামে। পরে বাসের চালক ও হেলপার পালিয়ে যান বলে জানান তিনি
দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, মরদেহগুলো উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন