Advertise top
বরিশাল

বালুঘাটের ইজারা বাতিল,পাইপলাইন অপসারণের নির্দেশ

বরিশাল নিউজ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পিএম    

বালুঘাটের ইজারা বাতিল,পাইপলাইন অপসারণের  নির্দেশ

বরিশাল নগরীর পরিবেশ ও সড়ক সুরক্ষায় নগরজুড়ে বালু সরবরাহে ব্যবহৃত সব ধরনের পাইপলাইন অপসারণের নির্দেশ দিয়েছে সিটি কর্পোরেশন (বিসিসি)।

 

একই সঙ্গে নগরীর বিভিন্ন পয়েন্টে থাকা ১৮টি বালু অবতরণ কেন্দ্রের (বালুঘাট) ইজারা ও কার্যাদেশ বাতিল করা হয়েছে।

 

বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রুম্পা সিকদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

 

আদেশে বলা হয়েছে, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি বিসিসি এলাকার ১৮টি পয়েন্টে এক বছর মেয়াদে বালু অবতরণ কেন্দ্র পরিচালনার কার্যাদেশ দেওয়া হয়েছিল। এসব ঘাট থেকে শক্তিশালী পাইপলাইনের মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকায় বালু সরবরাহ করে আসছিলেন ইজারাদারেরা। অভিযোগ রয়েছে, ওই পাইপলাইনের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন জলাশয়, ডোবা ও কৃষিজমি অবৈধভাবে ভরাট করা হচ্ছিল। এতে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল।

 

এ ছাড়া বালুর পাইপ বসাতে নগরীর ব্যস্ত সড়ক কেটে ভূগর্ভস্থ বোরিং করায় রাস্তা দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছিল। কোথাও কোথাও সড়কের ওপর ঝুঁকিপূর্ণভাবে পাইপ ফেলে রাখায় ছোট-বড় দুর্ঘটনাও ঘটছিল বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

 

বিসিসির প্রেস সচিব সাকলাইন মোস্তাক জানান, পাইপলাইনের মাধ্যমে নগরীর নিচু জমি ও জলাশয় ভরাটের বিষয়ে বিসিসি প্রশাসকের কাছে একাধিক লিখিত অভিযোগ আসে। সাধারণ নগরবাসী ও স্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবং নগরীর পরিবেশ ও অবকাঠামো রক্ষায় প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিণ সব বালুর পাইপ অপসারণের সিদ্ধান্ত নেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal