Advertise top
অর্থনীতি

লঞ্চের ডেকের ভাড়া বেড়েছে ১৭% , কেবিনের ২০%

বরিশাল নিউজ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পিএম       

লঞ্চের ডেকের ভাড়া বেড়েছে ১৭% , কেবিনের ২০%
বিআইডব্লিউটিএ- লঞ্চ মালিক কর্তৃপক্ষ বাড়ালো লঞ্চ ভাড়া। প্রতীকী ছবি

ডিজেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধি পাওয়ায় ঢাকা-বরিশাল রুটে সরাসরি যাত্রীবাহী লঞ্চের ডেকের ভাড়া ১৭ শতাংশ ও কেবিনের ভাড়া ২০ শতাংশ বেড়েছে।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও লঞ্চ মালিকদের সূত্র এ তথ্য জানা গেছে।

 

এফলে লঞ্চ মালিক সমিতি ঢাকা-বরিশাল রুটে ডেকের ভাড়া ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৩৫০ টাকা, সিঙ্গেল কেবিনের ভাড়া এক হাজার থেকে ১২ শত টাকা ও ডাবল কেবিনের ভাড়া ২ হাজার থেকে বাড়িয়ে ২৪০০ টাকা

নির্ধারণ করেছেন। নতুন ভাড়া আজ  মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে’জানান তারা।  

 

লঞ্চ মালিকদের সূত্র জানায়, নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমকে দেওয়া এক চিঠিতে সর্বোচ্চ ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাপ) সংস্থার প্রেসিডেন্ট গোলাম নবী আলমগীর।

 

চিঠিতে বলা হয়, ইতোমধ্যে বিআইডব্লিউটিএ বিভিন্ন ফি ও চার্জ বাড়িয়েছে। এর মধ্যে কনজারভেন্সি চার্জ ৩০ শতাংশ, রুট পারমিট ফি ৫০ শতাংশ ও বার্দিং চার্জ ১১৪ শতাংশ বেড়েছে। নৌযানের রুট পারমিটের আবেদন ফিও ৬০ শতাংশ বাড়ানো হয়েছে। পাশাপাশি নৌযানের বিশেষ অনুমতি, স্থগিত রুট পারমিট পুনর্বহাল এবং মালিকানা, নাম বা রেজিস্ট্রেশন পরিবর্তনের জন্য নতুন করে বিভিন্ন ফি নির্ধারণ করা হয়েছে।

 

এতে বলা হয়, শ্রমিকদের মজুরি, ডিজি শিপিংয়ের সার্ভে ও রেজিস্ট্রেশন ফি, নাম পরিবর্তন ফি এবং জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর ও ভ্যাটও বেড়েছে। পাশাপাশি লঞ্চ নির্মাণ ও পরিচালনায় ব্যবহৃত প্লেট, অ্যাঙ্গেল, প্রপেলার, ইঞ্জিনের খুচরা যন্ত্রাংশ, ওয়েল্ডিং রড, গ্যাস ও রংয়ের দাম এবং স্পেয়ার পার্টস ও ডকিংসহ বিভিন্ন খরচ কোনো কোনো ক্ষেত্রে ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

 

চিঠিতে আরও বলা হয়, সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নে যাত্রীরা সড়কপথে বেশি যাতায়াত করায় লঞ্চে ধারণক্ষমতা অনুযায়ী যাত্রী হচ্ছে না। এতে লঞ্চ মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। ব্যবসা টিকিয়ে রাখতে ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ৪ টাকা ৪৫ পয়সা, ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ৪ টাকা ২ পয়সা এবং সর্বনিম্ন যাত্রীভাড়া ৩৫ টাকা নির্ধারণ করা প্রয়োজন। অন্যথায় বাড়তি ডিজেলের দাম বাতিলের দাবি জানানো হয়।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal