Advertise top
অর্থনীতি

তেলের দাম বেড়েছে; বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পিএম       

তেলের দাম বেড়েছে; বাসভাড়া বাড়ানোর প্রস্তাব
সিদ্ধান্তের অপেক্ষায় পরিবহন মালিক-বিআরটিএ। প্রতীকী ছবি।

জ্বালানি তেলের দাম বাড়ায় দূরপাল্লার বাসে কিলোমিটার প্রতি ২০ পয়সা এবং রাজধানীসহ শহর এলাকায় ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে পরিবহন মালিক সমিতি।

 

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রস্তাবটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ।

 

এদিকে পরিবহন মালিকদের পক্ষ থেকে সোমবার রাতের মধ্যেই ভাড়া বাড়ানোর বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশের অনুরোধ জানানো হয়েছে। তা না হলে বাড়তি দামে জ্বালানি কেনার কারণে পরিবহন মালিক ও শ্রমিকেরা নিজেদের মতো করে ভাড়া বাড়িয়ে দিতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

 

এর আগে গত এপ্রিলে ডিজেলের দাম বাড়ানো হলে বাসভাড়াও বাড়ানো হয়েছিল।

 

ঢাকার বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে সংস্থাটির সঙ্গে সোমবার, ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় পরিবহন সংশ্লিষ্টদের বৈঠকে ভাড়া বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

 

বৈঠকের পর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এএসএম আহমেদ খোকন গণমাধ্যমকে বলেন, জ্বালানির দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটারে ১ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। সে হিসাবে লিটারে ২০ টাকা বাড়লে কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়বে।

 

তিনি বলেন, প্রস্তাব অনুযায়ী আন্তঃজেলা বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা এবং নগর বাসের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭৩ পয়সা হতে পারে।

 

উল্লেখ্য ২০ সেপ্টেম্বর রাতে সরকার জ্বালানি পণ্যের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে। এর মধ্যে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে প্রতি লিটার ১৩৫ টাকা হয়েছে। নতুন দাম রবিবার রাত থেকেই কার্যকর হয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal